বেশ কিছুদিন ধরেই কিডনি জনিত সমস্যা নিয়ে অসুস্থ্যতার কারনে প্রয়াত হলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ তৃনমূল পরিচালিত পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলার রাম প্রসাদ শিকদার। মৃত্যুকালীন তার বয়স ছিল ৬০ বছর। জানা যায়, বুধবার কাউন্সিলার রাম প্রসাদ শিকদারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সন্ধ্যার দিকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং বৃহস্পতিবার ভোররাতে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার সকালে রাম শিকদারের নিথর দেহ প্রথমে ১৪ নম্বর ওয়ার্ডের মনিবাগ পাড়ায় নিজ বাসভবনে নিয়ে আসা হয়। সেখানে শেষ শ্রদ্ধাঞ্জলী দেওয়ার পরে রামবাবুর নিথর দেহ কালিয়াগঞ্জ পৌরসভায় নিয়ে আসা হয়। সেখানে তাঁকে শেদ্ধাঞ্জলী দেন পৌরপতি কার্তিক চন্দ্র পাল, উপ -পুরপতি বসন্ত রায়, তৃনমূল রাজ্য সম্পাদক অসীম ঘোষ, শহর তৃনমূল সভাপতি জয়ন্ত ঘোষ, প্রক্তম পৌরপতি অরুন দে সরকার সহ সমস্ত কাউন্সিলার, এবং পৌর কর্মী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্য।
এরপর তার মৃতদেহের কালিয়াগঞ্জের শ্রীমতি নদীর শ্মাশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবারে ও রাজনৈতিক মহলে। তিনি ৪ বারের কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে কাউন্সিলার হন ১৪ নম্বর ওয়ার্ডে। গত বছর পালাবদলের ফলে কংগ্রেস ছেড়ে বেশ কিছু কাউন্সিলার তৃনমূল কংগ্রেসে যোগদান করায় পৌরসভা তৃনমূলের দখলে আসে। এরপর উন্নয়নের স্বার্থে তৃনমূল পৌরবোর্ড হবার পরে, কিছুদিন পর রাম শিকদারক কংগ্রেস ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করেন। রামশিকদার এক জন বিশিষ্ট রাজনৈতিক বিদ হিসাবে কালিয়াগঞ্জে পরিচিত ছিলেন। তিনি কালিয়াগঞ্জ পৌরসভা গঠনের আগে থেকেই রাজনীতি করে এসেছে। রামবাবুর মৃত্যুতে বড় মাপের একজন রাজনীতিবিদের মৃত্যু ফল বলে মনে করছেন অন্যান রাজনৈতিক দলের নেতা কর্মীরা।